পাঁচ বিধান সভা নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে চর্চা তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক: আর মাত্র চার দিন।। ৪ মে পশ্চিম বঙ্গ সহ পাঁচ বিধান সভা র নির্বাচনী ফলাফল প্রকাশিত হবে। এর আগে একাধিক বিশিষ্ট সংস্থার জনমত সমীক্ষায় সম্ভাব্য ফলাফলের রূপরেখা উঠে এসেছে।
এর মধ্যে নিঃসন্দেহে সারা দেশের নজরে আছে পশ্চিম বঙ্গ। পরিবর্তন না প্রত্যাবর্তন? এই প্রশ্নে আবর্তিত হচ্ছে রাজনৈতিক মহল সহ সব মহল ই। পাল্লা ভারী পরিবর্তনের দিকে। সিংহ ভাগ সমীক্ষা র ধারণা, দীর্ঘ পনের বছরের তৃণমূল শাসনের এবার পতন হবে। উড়বে গেরুয়া পতাকা।
পাশের রাজ্য অসমে গেরুয়া পতাকা উড্ডীন ই থাকবে বলে সমীক্ষক রা মনে করেন।
গত দশ বছর সারা দেশে একমাত্র লাল পতাকা তুলে রেখেছিল দক্ষিণের ছোট রাজ্য কেরালাম।। এবার সেখানে লাল পতাকা অস্ত যাবে। উড়বে কংগ্রেসের ত্রিবর্ণ, এমন টাই ইঙ্গিত মিলেছে সমীক্ষা য়!
দক্ষিণে র আর এক রাজ্য তামিলনাড়ু। ডি এম কের নেতৃত্বে মিলি জুলি সরকারের এবারেও ক্ষমতায় আসা নিয়ে আশা ব্যক্ত করেছেন সমীক্ষক রা।
দক্ষিণের ছোট, শান্ত রাজ্য পুদুচেরিতে এবার ও এন ডি এ ই ফিরবে বলে পুর্বাভাস সমীক্ষক দের।
তবে সব ছবি ই পরিস্কার হবে ৪ মে। রাজনৈতিক মহল এখন তার ই অপেক্ষায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*