দুই কন্যাহারা মায়ের দিনভর লড়াই এর সাক্ষী রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট দেওয়া ছাড়া সক্রিয় রাজনীতির কখনও টানেনি তাঁদের। একমাত্র কন্যা সন্তান কে হারিয়ে বিচারের দাবিতে এখন তাঁরা রাজনীতি র অঙ্গনে। পানিহাটি র অভয়ার মা রত্না দেবনাথ, কালিগঞ্জের ছোট্ট তমান্নার মা সাবিনা ইয়াসমিন চান, রাজ্যের আর কোন মা কে যেন তাঁদের মত এমন কন্যাহারা হতে না হয়।
এবারের কঠিন নির্বাচনে দুজনেই প্রার্থী। পানিহাটি র বিজেপি প্রার্থী রত্না দেবনাথ জয় নিয়ে আশাবাদী।।
কালিগঞ্জের সি পি এম প্রার্থী তমান্নার মায়ের জন্য প্রানপণ পরিশ্রম করেছেন দলের সবাই। জয় আসুক না আসুক, কন্যাদের সুরক্ষায় লড়াই চলবে তাঁর ও।
ভোটের লড়াই মিটলে কন্যাদের নৃশংস হত্যার বিচারের লড়াই তাঁরা ছাড়বেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*