রোজদিন ডেস্ক : রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে আসার পর থেকেই সক্রিয় তিনি। গত সোমবার ফলতার দাপুটে টি এম সি প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি গিয়ে তাঁর নাম করে খোঁজ করেন উত্তর প্রদেশ থেকে আসা তরুণ আই পি এস অজয় পাল শর্মা। জাহাঙ্গীর কে না পেয়ে তাঁর বাড়ির লোকদের রীতিমত হুঁশিয়ারি দিয়ে জানিয়ে আসেন, কোন রকম বদমাসি তাঁরা সহ্য করবেন না, এটা যেন মনে রাখা হয়।

ঝকঝকে তরুণ আই পি এসের এই হুঁশিয়ারি মুহূর্তে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যব্যাপী এক নতুন সেনশেসন সৃষ্টি হয়। অনুভব করা হয় এক নতুন মুগ্ধতা! বস্তুত শেষ দফার নির্বাচনে প্রচারের আলো কেড়ে নিয়েছেন যোগী রাজ্যের এই সিংহম পুলিশ আধিকারিক।
নির্বাচনের দিন সকাল থেকে দক্ষিণ ২৪ পরগণার সর্বত্র চষে বেরিয়ে ছেন অজয় পাল শর্মা। সি আই এস এফের ডি জি র সঙ্গে বৈঠক করেছেন। বুথে গিয়ে সাহস জুগিয়েছেন ভোটারদের। তাঁকে দেখে সাহস পেয়েছেন সাধারণ ভোটার রা। যোগী রাজ্যের দাপুটে আই পি এস কয়েকদিনেই মন জয় করেছেন তাঁদের।

Be the first to comment