মোটামুটি শান্তি তে ভোট , এবার গণনায় নজর বাম – কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে ভোট পর্ব মোটামুটি শান্তি তে সম্পন্ন হওয়ায় আপাতত স্বস্তিতে বাম ও কংগ্রেস মহল।।
এবারের নির্বাচনে তাঁরা খাতা খুলবেন কিনা তা ৪, মের আগে জানা যাবে না।।তবে নির্বাচন পর্বে তাঁরা গুরুত্ব দিয়ে লড়াই করেছেন, আজ বুথ আগলে রেখেছেন, এস আই আরে নাম বাদ যাওয়া মানুষের পাশে থেকেছেন, ভবিষ্যতে ও থাকবেন।
আজ সি পি এম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্যে এই কথা উঠে আসে। দুই নেতা র ই নজর এখন গণনায়।
প্রচার মাধ্যমে গুরুত্ব না পেলে ও এবার নির্বাচনে ভাল ফল হবে বলে আশাবাদী তাঁরা।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আজ জানান, এই নির্বাচনে তাঁদের প্রাসঙ্গিকতা ফিরে এসেছে। তাঁদের প্রার্থীরা জয়ী হলে ঘোড়া কেনাবেচায় থাকবে না। তাঁরা মানুষ কে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা রক্ষা করবেন।
নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, পর্যবেক্ষক রা অনেক ক্ষেত্রে অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আবার কিছু জায়গায় টি এম সি, বিজেপি র দুষ্কৃতি রা তান্ডব ও করেছে বলে তিনি অভিযোগ করেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ পৃথক ভাবে বলেন, একাধিক প্রতিবন্ধকতা সত্বেও, ভোটার রা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দৃঢ় তা ও অঙ্গীকার দেখিয়েছেন।।কিছু জায়গায় নানা অসুবিধার কথা বলেন।
ভোট পরবর্তী হিংসা যেন না হয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। আসানসোলে তাঁদের সমর্থকের মর্মান্তিক মৃত্যু র উল্লেখ করে শুভঙ্কর সরকার বলেন, শুধু ভোটের দিন না,গণনা ও ফলাফল ঘোষণার পর ও শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক মর্যাদা রক্ষা করাও অত্যন্ত জরুরি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*