যোগ দিবস নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতির

Spread the love

রোজদিন ডেস্ক :

যে প্রধানমন্ত্রী সদা সর্বদা খরচ কমাতে বলেন, তিনি কেন এই রাজ্যে মহা সমারোহে যোগ দিবস পালন করতে এসেছেন? প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই প্রশ্ন তুলেছেন। বলেন, প্রধানমন্ত্রীকে ইভেন্ট ম্যানেজমেন্ট দল যা বলে, তিনি তাই করেন। এখানে এই প্রদর্শনীর নাটক করতে তাঁকে বলা হয়েছে, তাই এসেছেন।

তিনি যদি সত্যিই খরচ কমাতে চাইতেন, তবে নিজের বাড়িতেই তা করতে পারতেন৷ জাতির উদ্দেশ্যে একটা বিজ্ঞপ্তি জারি করে বলতে পারতেন, সবাই যেন স্থানীয় ভাবে যোগ পালন করেন। প্রধানমন্ত্রী নিট নিয়ে বিতর্ক সম্পর্কে নিশ্চয়ই অবহিত। রবিবার এই নিট পরীক্ষা হবে। প্রধানমন্ত্রী শহরে থাকাকালীন পুলিশ প্রশাসনকে পরিস্থিতি সামলাতে হবে।

উল্লেখ্য, রবিবার সকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। এই উপলক্ষে পুলিশ, প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*