পশ্চিমবঙ্গের ইতিহাস পাঠ্য বইয়ে রাখার আবেদন জানালেন সাংসদ ও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

Spread the love

রোজদিন ডেস্ক : 

২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের দিন পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছে তার পিছনে কাদের অবদান সেই সম্পর্কিত তথ্য অধ্যায় আকারে পাঠ্য বইয়ে রাখার আবেদন জানান সুকান্ত মজুমদার। বিজেপি সরকারের নতুন শিক্ষামন্ত্রীদের কাছে এই আরজি জানান।

সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। শ্যামাপ্রসাদের চরণে শ্রদ্ধা জ্ঞাপনের পর পশ্চিমবঙ্গ কিভাবে তৈরি হয়েছিল তার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, “নিজে ব্যক্তিগতভাবে পড়াশোনার খাতিরে বা মাস্টারমশাই হিসেবে কাজ করে, শিক্ষার সর্বস্তরে থাকার সুযোগ হয়েছে আমার, আমাদের সিংহভাগ জানতাম না পশ্চিমবঙ্গ কিভাবে তৈরি হয়েছে, কোথাও ইতিহাস বইয়ে রাখা পর্যন্ত হয়নি।’

এরপরেই তিনি বলেন, আমি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে দাবী জানাবো আগামী দিনে পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে পশ্চিমবঙ্গ নির্মাণে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ও অন্যদের ভূমিকা চ্যাপ্টার আকারে আনা এবং পড়ানো উচিত।’

পশ্চিমবঙ্গের সৃষ্টি হওয়াটা কি ঐতিহাসিক দস্তাবেজ। এই ইতিহাস তিনি পড়ার সুযোগ পাননি তবে এবার ছাত্রসমাজ জানুক সত্যটা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*