জন্মদিনে সুকুমার রায় ও হোমি জাহাঙ্গীর ভাবাকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ৩০ অক্টোবর, বৃহস্পতিবার। বাংলার প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিবস। এই উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখলেন, “প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিবসে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”

সুকুমার রায়ের পাশাপাশি এইদিনেই জন্মগ্রহণ করেন ভারতের কিংবদন্তি পারমাণবিক বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবা। তাঁর জন্মদিবসে তাঁকেও শ্রদ্ধার সঙ্গে আর একবার স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া তিনি লিখলেন, ভারতের পারমাণবিক শক্তির গবেষণা ও অগ্রগতির ভিত্তিপ্রস্তর রচনা করেছিলেন হোমি জাহাঙ্গির ভাবা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি সুকুমার রায় ও হোমি জাহাঙ্গীর ভাবা শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*