গরুমারা ও চাপরামারির ইকো সেনসেটিভ জোন রক্ষায় কড়া পদক্ষেপ

Spread the love

রোজদিন ডেস্ক : গরুমারা জাতীয় উদ্যান এবং চাপরামারি অভয়ারণ্যকে নিয়ে ঘোষিত পরিবেশ সংবেদনশীল এলাকা বা ইকো সেনসিটিভ জোন রক্ষায় বিশেষ মনিটরিং সেল গঠন করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এই কমিটি কাজ করবে। ওই কমিটির অনুমোদন ছাড়া ওই এলাকায় কোনও কাজ করা যাবে না। কমিটির চেয়ারম্যান হবেন সংশ্লিষ্ট জেলাশাসক। গরুমারা ও চাপরামারি, দুটির ক্ষেত্রেই কমিটি চূড়ান্ত হওয়ার পর।এলাকা চিহ্নিতকরণ এবং কার্যকলাপ মূল্যায়নের কাজ দ্রুত শুরু হবে। বন ও পরিবেশ মন্ত্রকের গত বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গরুমারাকে ঘিরে ২৭৮ বর্গ কিমি এলাকা এবং চাপরামারি সংলগ্ন ৯.৬ বর্গ কিমি এলাকাকে ইএসজেড হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই এলাকায় পর্যটন প্রকল্প, খনন, পাথর ভাঙা, বনচ্ছেদন এবং নদী দূষণের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চাপরামারি ইএসজেড মনিটরিং কমিটিতে থাকছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পরিবেশ সংস্থা তিস্তা ট্রাস্ট, জীববৈচিত্র্য বিশেষজ্ঞ দীপর্ণা দত্ত, সৌমেন্দ্রনাথ ঘোষ এবং গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের এডিএফও রাজীব দে। গরুমারার কমিটিতেও রয়েছে সমমানের প্রতিনিধিরা।সাম্প্রতিক কালে ওই এলাকায় গজিয়ে ওঠা একাধিক রিসর্ট, বিশেষত গরুমারা অভয়ারণ্যকে ঘিরে জটিলতা বাড়িয়েছে। কোনও কোনও জায়গায় সেগুলির অবস্থান বণ্যপ্রাণীদের প্রাকৃতিক যাতায়াতের পথে বাধা তৈরি করছে। বিষয়টি ঘিরে দুশ্চিন্তায় পরিবেশবিদরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*