পার্ক স্ট্রিটের হোটেলে খুন: ওড়িশা থেকে গ্রেফতার দুই মূল অভিযুক্ত

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা পুলিশের বড় সাফল্য। ভিন রাজ্য থেকে পুলিশের জালে পার্ক স্টিটের হোটেলের ঘরে খুনের মূল দুই অভিযুক্ত। টানা তল্লাশির পর বুধবার রাতে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দ বিভাগ। এখন খুনের কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে পুলিশ। কী কারণে ওই ব্যক্তিকে খুন করা হল, এই নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করছে গোয়েন্দা দফতর। প্রাথমিক ভাবে অনুমান চোরাই মালের ভাগ বাটোয়ারা থেকেই গোলমাল শুরু হয়েছিল। লালবাজারে গুন্ডা দমন শাখার কর্তারা জানিয়েছেন, বুধবার ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে মূল দুই অভিযুক্তকে। নাম, শক্তিকান্ত বেহার এবং সন্তোষ বেহার। গত ২২ অক্টোবর পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় রাহুল লাল নামে এক যুবকের দেহ। ঘরে থাকা খাটের চাদর গলায় পেঁচিয়ে খুন করা হয়েছে কিনা সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃত্যুর চারদিন পর হোটেলের ওই ঘরের বক্স খাটের ভেতর থেকে পচা গলা দেহ উদ্ধার হয় রাহুলের।ঘটনার চারদিন কেটে গেলেও রাহুলের সঙ্গীদের খোঁজ মিলছিল না। ঘটনার তদন্তে নেমে চারদিন অবশেষে ওড়িশা থেকে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*