রোজদিন ডেস্ক : ল্যাটিন আমেরিকার ব্রাজিলে মাদক বিরোধী পুলিশি অভিযানে ১১৯ জন নিহত হয়েছেন। পুলিশ অতিসক্রিয় বলে অভিযোগ স্থানীয় মানুষ এর। প্রতিবাদে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। রিও ডি জেনেরো জনতার বিক্ষোভে উত্তাল। ক্ষুব্ধ জনতা রিও-র গভর্নরের পদত্যাগের দাবিও তুলেছেন। নিহতদের দেহ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকে হত্যাকারী তকমা দিয়ে প্রবল বিক্ষোভের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সব ঘটনায় উদবিগ্ন ব্রাজিলের শীর্ষ আদালত অবিলম্বে রিও ডি জেনেরো-র গভর্নরকে বিস্তারিত তথ্য দিতে বলেছে।
ব্রাজিল-সহ ল্যাটিন আমেরিকার একাধিক দেশে মাদক পাচার ইত্যাদি নিয়ে বহু দিন ধরেই অভিযোগ। সম্প্রতি ভেনেজুয়েলার বিরুদ্ধে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
ব্রাজিলের পুলিশ সূত্রের খবর কুখ্যাত রেড কম্যান্ড দলের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এই প্রাণহানি হয়েছে। প্রায় ৯০টি রাইফেল, এক টনের বেশি মাদকও উদ্ধার হয়েছে। চার পুলিশ কর্মীও নিহত হয়েছেন বলে সরকারি সুত্রে প্রকাশ।
ব্রাজিল সরকার মাদক সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে।

Be the first to comment