আরো ১২

Spread the love
  1. আজ ৩০ অক্টোবর, বৃহস্পতিবার। বাংলার প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় ও পারমাণবিক বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবার জন্মদিবস। এই উপলক্ষে তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. সুকুমার রায় ও হোমি জাহাঙ্গির ভাবাকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
  3. “বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর।” শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার আগরপাড়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। থাকবেন জেলার শীর্ষ নেতৃত্ব।
  4. অবশেষে স্থায়ী উপাচার্য পেল কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের মোট ৬টি বিশ্ববিদ্যালয়। বুধবার নিয়োগপত্র পেলেন তাঁরা।
  5. নতুন ৬ উপাচার্যকে তাঁদের আগামীদিনের জন্য শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
  6. গরুমারা ও চাপরামারি সংলগ্ন এলাকা নিয়ে গঠিত ইকো সেনসেটিভ জোন বা ইএসজেড রক্ষায় জারি একাধিক নির্দেশিকা।
  7. পার্ক স্ট্রিট হোটেলের ঘরে খুন করে দেহ লুকিয়ে রাখার ঘটনার তদন্তে নেমে ওড়িশা থেকে কলকাতা পুলিশের জালে দুই মূল অভিযুক্ত।
  8. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু। কংসাবতীর নদী থেকে মিলল দেহ। আত্মহত্যা, না দুর্ঘটনা, শুরু তদন্ত।
  9. কমিশনের নির্দেশ অমান্য করে শাস্তির মুখে রাজ্যের ১৪৩ জন বিএলও।অভিযোগ, নির্দেশ পেয়েও তাঁরা এখনও কাজে যোগ দেননি।
  10. আগামিকাল শুক্রবার ফল প্রকাশ হবে উচ্চ-মাধ্যমিকের। এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। শুক্রবারই তার প্রথম পর্বের ফলপ্রকাশ হবে। বেলা দু’টো থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল।
  11. এক বছর আগে বাংলাদেশে যা হয়েছিল, তা নিয়ে জাতির কাছে ক্ষমা চাইলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই আন্দোলনে প্রাণহানির জন্য নিরাপত্তা বাহিনীকেই দুষলেন তিনি। দাবি করলেন, জনতার উপরে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।
  12. ৬ বছর পর মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। শি-কে গ্রেট লিডার বলে সম্মোধন করলেন ট্রাম্প। উল্লেখ করলেন তাঁদের অসাধারণ সম্পর্কের কথাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*