একশো দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত

Spread the love

রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের নির্দেশে রাজ্যের একশো দিনের কাজ শুরু ও বকেয়া মেটানো নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত বেধেছে। তিন বছরের বেশি এই খাতে টাকা দেয়নি কেন্দ্র। ফলত বকেয়া দাঁড়িয়েছে কয়েক হাজার কোটি টাকা। রাজ্যের হিসাবে বকেয়া হল ৬ হাজার ৯১৯ কোটি টাকা। কেন্দ্রর হিসাবে ৬ হাজার ২ কোটি টাকা।
অর্থাৎ রাজ্যের হিসাবে প্রাপ্য টাকার ফারাক ৯১৭ কোটি টাকা।
নবান্ন সূত্রে প্রকাশ, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকেই রাজ্যের প্রাপ্য একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র। একাধিকবার রাজ্যের পক্ষে কেন্দ্রকে বকেয়া টাকার তথ্য দেওয়াও হয়েছে। তা সত্বেও কেন্দ্র এই হিসাব দেওয়ায় ক্ষুব্ধ রাজ্য সরকার।
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, রাজ্য সরকার কেন্দ্রকে প্রতিটি পাই পয়সার হিসাব ও তথ্য দিয়েছে। তা সত্বেও কেন্দ্রর দুরভিসন্ধির অভাব নেই। একে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।
রাজ্যে ৬৯ লক্ষ জবকার্ডধারী আছেন। তাঁদের টাকা রাজ্য মিটিয়েছে বলে প্রকাশ। এখন এই প্রাপ্য কবে কেন্দ্র মেটাবে তা নিয়ে উদবিগ্ন নবান্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*