উন্নাও মামলা, অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের জামিনের আবেদন শুনলোই না শীর্ষ আদালত

Spread the love

রোজদিন ডেস্ক : দেশব্যাপী তোলপাড় তোলা উন্নাও কান্ডে অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের জামিনের আবেদন শুনলোই না শীর্ষ আদালত। উন্নাও এর নির্যাতিতার বাবার পুলিশ হেফাজতে মৃত্যু মামলায় জামিনের আবেদন করেছিলেন তিনি। শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিল্লি উচ্চ আদালতে ফেরত পাঠিয়েছে।
২০১৭ সালে প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগে দেশব্যাপী তোলপাড় ওঠে। নির্যাতিতা তখন নাবালিকা ছিলেন, এরপর পুলিশ হেফাজতে অসহায় কন্যাটির বাবার রহস্যজনক মৃত্যুতেও নাম জড়ায় এই বিজেপি নেতার। এই মামলায় ১০ বছর কারাদন্ড হয় তাঁর।
আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে এই স্পর্শকাতর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শীর্ষ আদালত এই শুনানির আবেদন খারিজ করেছে। তিন মাসের মধ্যে দিল্লি উচ্চ আদালতে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*