অমিত শাহের নেতৃত্বে মনোনয়ন পেশ করতে যাচ্ছেন শুভেন্দু-সহ বিজেপি প্রার্থীরা, তুমুল উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : চৈত্রের রোদ্দুরের তাপের সঙ্গে পাল্লা দিয়ে আজ দক্ষিণ কলকাতার রাজনৈতিক আবহ তপ্ত হয়ে উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র নেতৃত্বে বিশাল রোড শোকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে যখন অমিত শাহ, শমীক ভট্টাচার্য প্রমুখকে নিয়ে বিশাল বর্ণময় মিছিল আলিপুরের দিকে এগোচ্ছে, অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকদের কালো পতাকা নিয়ে বিক্ষোভে সরগরম পুরো এলাকা।

মিছিল যত এগিয়ে যাচ্ছে, আমজনতার উল্লাসও বাড়ছে। যা দেখে দৃশ্যত খুশি অমিত শাহ জোর দিয়ে বলছেন, এখানে পরিবর্তন হবেই। বাংলা পরিবর্তন চায়। তাঁর দুদিকে আছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, এই ছাড়া স্বপন দাশগুপ্ত, শতরূপা সহ অন্য প্রার্থীরাও আছেন। গেরুয়া পতাকার আন্দোলনের সঙ্গে বাজছে গান, হচ্ছে পুষ্প বৃষ্টি। আছে বিশাল পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর এবার বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র। তাঁর বিরুদ্ধে লড়ছেন তাঁরই প্রাক্তন মন্ত্রী, স্নেহভাজন শুভেন্দু অধিকারী। তাঁদের মনোনয়নপত্র পেশ করতে এসেছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, যা রীতিমত নজিরবিহীন।
অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরাও থেমে নেই। তাঁরাও সমানে সুর চড়িয়ে ধ্বনি দিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে।
মুখ্যমন্ত্রীকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তোপ দেগে বলেন, দুর্নীতির রেকর্ড ভেঙে গেছে এখানে।
উভয় পক্ষই পরস্পরকে চোর চোর বলে ধ্বনিও দিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*