পাহাড়ে যখন দুর্যোগ তখন মমতা ব্যানার্জি পুজোর কার্নিভালে ব্যস্ত : মুখ্যমন্ত্রী

Spread the love

সুস্মিতা রায় :
পাহাড়ের পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পুর সচিবকে বলা হয়েছে রাস্তা, শিক্ষা ইত্যাদি সব বিষয়ে সমন্বয় করতে৷
২৫ টি চা-বাগান দীর্ঘদিন বন্ধ৷ প্রধানমন্ত্রী কয়েক কোটি টাকার প্যাকেজ দিলেও প্রাক্তন সরকার সেই সুযোগ নেননি। অসম সেই সুযোগ নেয়৷ এবার ৩০০ কোটি খরচ করে চা-শ্রমিকদের কল্যাণে খরচ করা হবে।প্রাক্তন সরকার পাহাড়ে দুর্গতদের জন্য কিছু কাজ করেনি। আজ তিন লক্ষ টাকা দেওয়া হল।
জিটিএ-তে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়। রাজ্য সরকার এই মামলা থেকে বেরিয়ে আসবে। সিবিআই তদন্ত করবে।
অম্রুত প্রকল্পেও দুর্নীতি হয়। ঠিকাদার সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হোল।
কালিম্পং-এ মেডিকেল কলেজের ব্যবস্থা হচ্ছে।

১০ দিনের মধ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব যাবেন৷
গত বার পাহাড়ের দুর্যোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী পুজোর কার্নিভালে ব্যস্ত ছিলেন। এমন আর না হয় সেই ব্যবস্থা চাই। আগামী সপ্তাহে চা-বাগান-সহ পাহাড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে পদস্থ আধিকারিকরা যাবেন, জানান মুখ্যমন্ত্রী। পাহাড় যেন অবহেলিত না হয়, সেদিকে নজর দিচ্ছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ থেকে পাহাড়কে রক্ষার উদ্যোগ নিচ্ছে রাজ্য।
বৈঠকে সাংসদ রাজু বিস্তা-সহ বিধায়করা উপস্থিত ছিলেন। সবাইকে সমন্বয় করে পাহাড়ের উন্নয়নে কাজ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*