- আগামী ১ অগস্ট থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত বাংলায় জনগণনার কাজ হবে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এ বার প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হবে।
- কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার জন্য কাজ শুরুর নির্দেশ।
- পাহাড়ের উন্নয়ন নিয়ে আলোচনায় শুভেন্দু অধিকারী। পাহাড়ের চারটি পুরসভার উন্নয়নের কাজে জোর দেওয়ার বার্তা।
- পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আগামী ৩০ মে, শনিবার সকাল সাড়ে ১০টায় বিধাননগর মহকুমা হাসপাতালে বিনামূল্যে HPV টিকাকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
- টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ করতেই হবে দেশজুড়ে কর্মরত প্রাথমিক শিক্ষকদের। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
- TET পাশের জন্য আগে সময় ছিল ২০২৭ সালের ৩১ অগস্ট। বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে দেশের সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে TET পাশ করতেই হবে।
- পশ্চিমবঙ্গে প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগের চিন্তাভাবনা করছে আমুল ।
- বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে গ্রেপ্তার হলো রক্ত বিক্রি চক্রের ৩ পান্ডা।
- তোলাবাজির অভিযোগে তৃণমূল পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মনের গ্রেপ্তারির পরে এ বার তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ ঝাপড়দহ অঞ্চল তৃণমূল সভাপতি কৌশিক গঙ্গোপাধ্যায় এবং এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা কথিত মাটি মাফিয়া শেখ লতিফ।
- হলদিয়া পুরসভায় চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে বিক্ষোভ। তাঁকে মানবেন না বলে জানিয়েছেন হলদিয়ার বিজেপি নেতা কর্মীরা।
- শুক্রবার সাত সকালে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় সিআইডির একটি দল।
- শুক্রবার বিকেলে আচমকা ঝড়-বৃষ্টিতে কলকাতা বিমানবন্দরের রানওয়েতে জল জমেছে। তার জেরে বিঘ্নিত উড়ান পরিষেবা।
- ২৩ ওয়ার্ডের টিটাগড় পুরসভায় এখন রয়েছেন ২১ জন কাউন্সিলার। এর আগে ২ জন কাউন্সিলারের মৃত্যু হয়েছে। বাকি ২১ জনের মধ্যে ভাইস চেয়ারম্যান-সহ ৬ জন শুক্রবার ইস্তফা দিলেন।
- মধ্যমগ্রাম স্টেশনে ওভারহেড তারে গাছ পড়ে ট্রেন চলাচলে বিপত্তি। আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে ট্রেন চলাচল শুরু হয়।
- ব্যাপক ঝড়-বৃষ্টিতে বিপত্তি কলকাতা শহরে। বহুতলগুলিতে কাচ ভেঙেছে। সাউথ সিটি মলের কাচ ভেঙে গিয়েছে হাওয়ার ধাক্কা। ক্ষুদিরাম মেট্রো স্টেশনে শেড ভেঙে গিয়েছে। হাইল্যান্ড পার্ক এলাকায় রাস্তাজুড়ে ভেঙে পড়েছে গাছ।

Be the first to comment