রোজদিন ডেস্ক :
প্রাক্তন সরকারের আমলে একাধিক নিয়োগ দুর্নীতিতে সারা দেশেই পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তাঁর মতে, ওএমআর ভিত্তিক পরীক্ষায় এর কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া উচিত। উল্লেখ্য, প্রাক্তন সরকারের আমলে দেশব্যাপী আলোড়ন তোলা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর বড় ভূমিকা নিয়েছিল।
আজ রোজগার মেলা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষক, পুরসভা ইত্যাদি ক্ষেত্রে নিয়োগের দুর্নীতিতে রাজ্যের অনেক বড় ক্ষতি হয়েছে। পরীক্ষা কেন্দ্র গুলি ও এমন ভাবে কলুষিত হয় যে রেলের পরীক্ষা এখানে নেওয়া হোত না। এখানকার চাকরিপ্রার্থীদের অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হোত। এই জায়গা থেকে রাজ্যকে বার করে আনতে হবে।
তাঁদের নতুন সরকার রাজ্যে নিয়োগের নয়া নীতি প্রণয়ন করবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে মৌখিক পরীক্ষায় সব থেকে বেশি নম্বর দেওয়া হয়। এটা ও পালটানো দরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এই রোজগার মেলা হয়। মুখ্যমন্ত্রী বলেন, এটা নীরবে করা যেত। কিন্তু যাঁরা নিয়োগ প্রক্রিয়া কে কলুষিত, দূষিত করেছেন, তাঁদের বার্তা দেওয়া প্রয়োজন।
অভিভাবকরা সন্তানদের কর্মসংস্থানের আশায় আধুনিক শিক্ষা দেন, যা গত কয়েক বছরে ধ্বংস হয়ে গেছে। আগামী প্রজন্মের আশা ও স্বপ্ন পূরণে কেন্দ্র সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যে নতুন সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট।

Be the first to comment