তীব্র গরমে তেলেঙ্গানায় মৃত ১৬

Spread the love

রোজদিন ডেস্ক :

তীব্র গরমে দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় চলতি মরসুমে ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা সহায়তার ঘোষণা করেছে৷ আগামী সপ্তাহের ২৬ মে অবধি এই দাবদাহ বজায় থাকবে বলে আবহাওয়া দফতরের খবর৷

তীব্র গরম ও দাবদাহে তেলেঙ্গানার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। করিমনগর , নিজামাবাদ, জয়শঙ্কর ভূপাল পল্লি ইত্যাদি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে। রাজ্য সরকার জেলাশাসক দের সতর্ক থাকতে বলেছে। এবারের গরম রাজ্যে আগের সব রেকর্ড ভেঙেছে। জরুরি প্রয়োজন ছাড়া সরকার বিকেলের আগে প্রবীণ নাগরিক, শিশু, অসুস্থ, গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে যেতে বারণ করেছে।

বাসস্ট্যান্ড, রাস্তা ঘাট, বাজার, শ্রমিকদের কাজের জায়গা ইত্যাদি ক্ষেত্রে পর্যাপ্ত পানীয় জল, ওআরএসের প্যাকেট সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। সরকার পরিস্থিতির দিকে নজর রেখেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*