রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার স্বাস্থ্যের রোড ম্যাপ করে এই ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দাবি করেন৷। প্রাক্তন সরকারকে বিঁধে বলেন, ওই আমলে মারাত্নক নেতিবাচক প্রভাব ছিল।
স্বাস্থ্যসাথীতে যাঁরা আছেন, আয়ুষ্মান ভারত-এ যুক্ত হবেন। আগামী মাসে দিল্লিতে এই নিয়ে একটি চুক্তি করা হবে।
রাজ্যে ১৪/ ১৫ বছরের কন্যাদের স্বাস্থ্য ক্ষেত্রে ইঞ্জেকশন চালু হবে ৩০ মে৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি।
রাজ্যে প্রধানমন্ত্রী জন ওষধি কেন্দ্র ৪৬৯টি করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এতে ওষুধের দাম অনেক কমবে।
প্রাক্তন সরকারের তদারকির অভাবে শিশু মৃত্যুর হার ভয়াবহ হারে বাড়ে। তা কমানো হবে। কুষ্ঠ, টিবি ইত্যাদি সব ক্ষেত্রেই রাজ্যে ভাল কাজ হয়নি।
রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক, নার্স অনুমোদিত পদের মাত্র ৫৩% নেওয়া হয়। তিন মাসে নিয়োগ বৃদ্ধির চেষ্টা হবে৷ এই ছাড়া রাজ্যবাসীর খুশির খবর কেন্দ্র জাতীয় স্বাস্থ্য মিশনে এই মুহুর্তে ৫০০ কোটি টাকা মিলেছে৷ বরাদ্দ হয়েছে ২১০৩ কোটি টাকা৷ এর আগে রাজ্য এই খাতে ইউটিলাইজেসন শংসাপত্র দেয়নি। আটকে থাকা টাকা মেলার আশা৷
আজ ৩ হাজার কোটি টাকার বরাদ্দ পেলাম। আয়ূষ্মান ভারতের জন্য ৯০০ কোটি টাকার বেশি৷
স্বাস্থ্য ক্ষেত্রে সুফল শীঘ্রই মিলবে। আসানসোল, কালিম্পং-সহ চার জায়গায় মেডিকেল কলেজ করার চেষ্টা হবে৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী এই ক্ষেত্রে টাকার সমস্যা হবে না জানান।মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব মনোজ আগরওয়াল ও তাঁর উপদেষ্টা সুব্রত গুপ্তও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মুখ্যমন্ত্রী জানান।
কেন্দ্রের যে সব স্বাস্থ্য প্রকল আছে, তা সবই এখানে রূপায়িত হবে। এই সব নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বিশদ ভাবে কথা বলে এসেছেন বলে জানান ।

Be the first to comment