যুবভারতীর সামনে থেকে সরানো হল বিতর্কিত মূর্তি 

Spread the love

রোজদিন ডেস্ক :

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে সরানো হোল বিতর্কিত মূর্তি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর নকশা করেছিলেন। তাঁর ভাবনায় তৈরি এই মূর্তি নিয়ে বিতর্ক থাকলেও এতদিন তা সরানো হয় নি। বর্তমান ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক আই এস এলের ডার্বি দেখতে গিয়ে প্রকাশ্যেই এই মূর্তিকে “অদ্ভুত, বিদঘুটে ” বলে মন্তব্য করেন। মূর্তির কোমর থেকে পা পর্যন্ত শরীর, ওপরের অংশে পৃথিবী ও তার ওপর বিশ্ব বাংলার লোগো বসানো ছিল। ২০১৭ সালে যুব বিশ্ব কাপের সময় এই মূর্তি বসানো হয়। যা দৃষ্টিনন্দন নয় বলেই গুঞ্জন ওঠে।

বর্তমান ক্রীড়ামন্ত্রী এই মূর্তি  সরানোর কথা বলেছিলেন। গতকাল মধ্যরাতে মূর্তির দু পায়ের মোজার ওপরের অংশ কেটে সরানো হয়েছে। বাকি অংশ ও সম্ভবত সরিয়ে দেওয়া হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

ক্রীড়াপ্রেমী মহল প্রথম থেকেই এই মূর্তির সমালোচনা করলেও প্রাক্তন সরকার কর্ণপাত করেনি। এবার তা সরিয়ে দেওয়ার পর কোনও নতুন মূর্তি বসানো হবে কিনা তা জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*