রোজদিন ডেস্ক :
বিধায়ক পদে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধানসভা ভবনে প্রোটেম স্পিকার তাপস রায় তাঁকে শপথ বাক্য পাঠ করান।
এর আগে বিধানসভা ভবনের প্রাঙ্গণে নতুন মুখ্যমন্ত্রী কে গার্ড অফ অনার দেওয়া হয়। বর্ণময় এই অনুষ্ঠান ঘিরে সকালের নরম রোদে বিধান সভা ভবনে ছিল উৎসবের আবহ।
লাল কার্পেটে মুখ্যমন্ত্রকে বরণ করেও নেওয়া হয়।
বিধানসভা প্রাঙ্গণে বি আর আম্বেদকরের বিশাল মূর্তিতে পুষ্পস্তবক, মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। বিধানসভা ভবনে প্রবেশের আগে তিনি নতজানু হয়ে প্রণাম করেন। এরপর নিজের ঘরে ভক্তিভরে পুজো দেন। শঙ্খধ্বনি, ধুপের ধোঁয়া, সুগন্ধে ভরে ওঠে চারিদিক। যা নজিরবিহীন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
আজ ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রাম কেন্দ্র ছাড়বেন বলে জানা যায়।
বিজেপি বিধায়ক অসীম সরকার আজ সাষ্টাঙ্গে প্রণাম করে বিধানসভা ভবনে যান। স্বভাবসিদ্ধভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর দল, সরকারকে বিঁধে গান ও করেন।
মুখ্যমন্ত্রীর পর পাঁচ মন্ত্রী শপথ নিয়েছেন।
এসেছেন মুর্শিদাবাদের দুই কেন্দ্রে জয়ী আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। একমাত্র সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। একে একে নতুন বিধায়ক দের শপথ গ্রহণ চলছে।

Be the first to comment