বাংলাদেশে ফিরলেন তারেক রহমান, জনসমুদ্রে ভাষণে নিহত হাদিকে শহিদের মর্যাদা দিলেন

Spread the love

রোজদিন ডেস্ক : সতের বছর পর দেশে ফিরে আমজনতার উষ্ণ অভ্যর্থনায় ভেসে গেলেন তারেক রহমান। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রবাসী পুত্রকে নিয়ে উদ্বেলিত জনতাকে দেখে রীতিমত আপ্লুত তিনি নিজেও।
ঢাকায় এক বিশাল সমাবেশে তারেক রহমান জানান, আধিপত্যবাদী শক্তির
গুপ্তচররা ষড়যন্ত্রে লিপ্ত, তাঁদের সবাইকে ধৈর্য শীল হতে হবে। ধৈর্য ধরতে হবে। বিশেষত তরুণ প্রজন্মর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন।” বাংলাদেশকে সুন্দর ভাবে গড়ে তোলার জন্য তিনি তরুণ প্রজন্মকে আহবান জানান। বলেন, গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর এই দেশকে গড়ে তোলার আহবান জানান।

সদ্য নিহত ছাত্র নেতা ওসমান হাদিকে শহিদের মর্যাদা দিয়ে তারেক রহমান বলেন, উনি এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা, অধিকার চেয়েছিলেন।
চব্বিশের আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে গুম খুনের শিকার হয়েছেন, তাঁদের রক্তের ঋণ শোধ করতে হলে সেই প্রত্যাশিত বাংলাদেশ
গড়ে তুলতে হবে, যেখানে সবাই মিলে কাজ করবেন।
ঢাকার জনসমুদ্রর সংবর্ধনার পর বিকেলে তাঁর মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান।
তাঁর দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মাত্রা যোগ করলো বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*