দিন পনের আগে অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছিল মি টু আন্দোলন। বলিউড, রাজনীতি ও খেলাধুলার জগৎ পেরিয়ে এবার তার ছায়া পড়ল কর্পোরেট দুনিয়ায়। গত বৃহস্পতিবার টাটা মোটর্সের কর্পোরেট কমিউনিকেশনসের কর্তা সুরেশ রঙ্গরাজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি কয়েকজন মহিলা সহকর্মীর প্রতি অশালীন আচরণ করেছেন। তার ২৪ ঘন্টার মাথায় টাটা মোটর্স এক টুইটার পোস্টে জানিয়েছে, সুরেশ রঙ্গরাজন ছুটিতে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত হবে। তদন্ত যাতে ঠিকমতো চলতে পারে সেজন্যই তাঁকে ছুটিতে যেতে বলা হয়েছে।
এক সাংবাদিককে তাঁর টুইটার অ্যাকাউন্টে কয়েকটি স্ক্রিন শট দিয়ে জানান, সুরেশের বিরুদ্ধে এক মহিলা সহকর্মী অশালীন আচরণের অভিযোগ করেছেন। টাটা মোটর্স তার টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, আমরা চাই এই অফিস সকলের পক্ষে নিরাপদ ও সম্মানজনক হয়ে উঠুক। কোনও অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তদন্ত করা হয়। উপযুক্ত ব্যবস্থা নিতেও দেরি হয় না।

Be the first to comment