রোজদিন ডেস্ক :
এখনও অনিশ্চিত তাঁদের চাকরি।। আদালতের নির্দেশে চাকরিহারা এই শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যতে চাকরি থাকবে কিনা তা নিয়ে প্রতিনিয়ত উদ্বেগ, দুশ্চিন্তায় আছেন তাঁরা। এত মানসিক চাপ নিতে না পেরে এক শিক্ষিকা আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহযোদ্ধারা।
যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ (যে এস এস এ এম) এর পক্ষে এই খবর জানিয়ে বলা হয়, পুরুলিয়ার মালবাজার ১ ব্লকের গোলামারা উচ্চ বিধ্যালয়ের শিক্ষিকা ঈশিতা দাস মহাপাত্র দীর্ঘদিন ধরে চাকরি হারানোর আশঙ্কায় মানসিক চাপে ছিলেন। ১৬ জুলাই তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খান। পরিবার ও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিশ্বাস ফেলেছেন।
উল্লেখ্য, যোগ্য অযোগ্য নিয়ে প্রাক্তন সরকারের আমলে কোন নথি না দেওয়ায় এক লপ্তে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে আদালত।
সংগঠন অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছে।মৃত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তার জন্য প্রশাসনকে আর্জি জানিয়েছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী অকালপ্রয়াত শিক্ষিকার মত মর্মন্তুদ পরিণতি আর কারও যেন না হয়, এর জন্য সরকার কে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন।

Be the first to comment