রোজদিন ডেস্ক :
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নে আজ ৭৭.০৬ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে নিয়ে তিনি জুমাগাছ সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। সেখানে সীমান্ত রক্ষী বাহিনীর পদস্থ আধিকারিকদের সঙ্গে সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ইত্যাদি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন।
নজরমিনারে উঠে সীমান্ত প্রহরার সব ব্যবস্থা খতিয়ে দেখেন। অবৈধ অনুপ্রবেশ, পাচার, সীমান্ত পারের অপরাধ রুখতে বিএসএফের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ।
সীমান্ত চৌকিতে চারাগাছ রোপণ করেন। প্রহরারত জওয়ান দের সঙ্গে কুশল বিনিময় সহ নানা বিষয়ে আলোচনা করেন।

শিলিগুড়িতে ৭৭.০৬ কোটি টাকার প্রকল্পর শিলান্যাস, উদ্বোধন করেন। মূলত সীমান্তের পরিকাঠামো উন্নয়ন, জওয়ানদের আবাসন, স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই টাকা খরচ হবে।
মুখ্যমন্ত্রী সহ পদস্থ আধিকারিকদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনা ইত্যাদি যথেষ্ট গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন। রাজ্য ও দেশের নিরাপত্তায় কেন্দ্র উত্তরবঙ্গকে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে তার ইঙ্গিত মেলে।
অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, বিএসএফ ডিজি প্রবীণ কুমার, এনআইএ-র ডিজি রাকেশ আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

Be the first to comment