রোজদিন ডেস্ক :
রাজ্যে পালাবদলের ঠিক পরেই নৃশংসভাবে খুন হয়েছিলেন তরুণ চন্দ্রনাথ রথ। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের মাত্র দুদিন আগে তাঁর তরুণ আপ্ত সহায়কের এই হত্যাকান্ড তোলপাড় তুলেছিল এই রাজ্য সহ সারা দেশে। প্রথমে সিট ও পরে তদন্তের ভার যায় সিবিআই এর হাতে।
ইতিমধ্যে ভিন রাজ্য থেকে চারজন শার্প শুট্যারকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু
চন্দ্রনাথ রথ-কে হত্যার জন্য তাদেরকে সুপারি দিয়েছিল সেই রহস্য উদঘাটন হয়েছে কিনা জানা যায়নি।
সূত্রের খবর, আগামী আগস্ট মাসে চন্দ্রনাথ রথ হত্যা মামলায় চার্জশিট পেশ করবে সিবিআই। বিভিন্ন মহল এখন সেদিকে তাকিয়ে।

Be the first to comment