১০টা

Spread the love
  1. ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন শাহ। কাঁটাতার লাগোয়া জামুড়িয়া ভিটা, সন্ন্যাসীকাঁটার মতো এলাকা ঘুরে দেখেন তিনি।
  2. শিলিগুড়ির জুমাগাছ বর্ডার আউটপোস্টেও যান। দেশীয় প্রযুক্তিতে নির্মিত আধুনিক সীমান্ত সুরক্ষা ব্যবস্থার প্রদর্শনী পরিদর্শন করেন। এর মধ্যে ছিল অনুপ্রবেশ সতর্কীকরণ ব্যবস্থা, রেডিয়ো-ভিত্তিক কাঁটাতারের অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা, গেট ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং নতুন ফেন্সিং। পাশাপাশি, সীমান্ত সুরক্ষায় এ সব ব্যবস্থার কার্যকারিতা ও অপারেশনাল প্রস্তুতিও পর্যালোচনা করেন।
  3. বহরমপুর টেক্সটাইল কলেজের শতবর্ষ অনুষ্ঠানে উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বদলে তার হারানো গৌরব ফিরিয়ে আনাই রাজ্য সরকারের অগ্রাধিকার। তিনি স্পষ্ট করে দেন, রাজ্যের শিক্ষাঙ্গন হবে সুষ্ঠু পঠনপাঠনের স্থান, রাজনীতির বাহুবল নয়, সুস্থ সংস্কৃতিই হবে শিক্ষাকেন্দ্রে শেষ কথা।
  4. আমতলার তৃণমূল পার্টি অফিস ভাঙার প্রসঙ্গে প্রতিক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০৩১-এ তাঁরা ক্ষমতায় ফিরলে ঠিক একই ভাবে মামলা-মোকদ্দমা ও আইনি পদক্ষেপের মাধ্যমে পাল্টা জবাব দেওয়া হবে।
  5. এবারের ৭২তম জাতীয় পুরস্কার সেরা চলচ্চিত্র : আর্টিকেল ৩৭০ সেরা। হিন্দি ছবি : শ্রীকান্ত। সেরা অভিনেতা (প্রধান চরিত্র): কার্তিক আরিয়ান (চন্দু চ্যাম্পিয়ন) এবং মামুট্টি (ভ্রমযুগম)। সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র): ইয়ামি গৌতম (আর্টিকেল ৩৭০)
  6. বাংলার ঝুলিতে জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেল অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’। 
  7. এবার জাতীয় পুরস্কারে পরিচালক সৌরভ পালোধীর বহু চর্চিত ‘অঙ্ক কি কঠিন’ ছবির জন্য জাতীয় সম্মান পেলেন তিন খুদে অভিনেতা।
  8. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে বজবজ ও ডায়মন্ডহারবারে একাধিক নার্সিংহোমে পুলিশি হানা প্রশ্ন করতেই মেজাজ হারান শ্রীরামপুরের সাংসদ। প্রশ্নের উত্তর না দিয়ে মেজাজ হারিয়ে পাল্টা সাংবাদিকদের বলেন, “আপনারা শুধু কলকাতারই প্রশ্ন করছেন কেন? আর তারপরই চেয়ার ছেড়ে মহুয়া মৈত্রকে সঙ্গে নিয়ে বাঁকুড়া থেকে রওনা দেন তিনি।
  9. পশ্চিম বর্ধমান থেকে বীরভূমে পাচারের সময় বিপুল পরিমাণ জাল লটারি উদ্ধার করল বীরভূমের কাঁকরতলা থানার পুলিশ। এই ঘটনায় শেখ বান্টি নামে এক লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া জাল লটারির বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
  10. প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার স্ত্রী চেন্নাম্মার জীবনাবসান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*