রোজদিন ডেস্ক :
গুজরাটের আহমেদাবাদে আজ এক বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জন মর্মান্তিকভাবে প্রাণ হারান। আহত হয়েছেন ৯ জন।
ভাস্ত্রালের এই বাজি কারখানায় লাইসেন্স আগেই বাতিল হয়েছিল বলে জানা গেছে।
আজ বিকেলে দমকল দফতর ও র্যাফ এই বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তিনি নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা সহায়তার ঘোষণা করেন। আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করে তাঁদের জন্য মাথা পিছু ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেন।
মর্মান্তিক এই বিস্ফোরণের খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
কিভাবে এই বেআইনি বাজি কারখানা চলছিল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment