ওড়িশায় বাংলার শ্রমিকদের হেনস্থার অভিযোগ ঘিরে হাইকোর্টে উত্তেজনা, বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ওড়িশার AG

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ওড়িশায় বাঙালীদের হেনস্থার অভিযোগকে ঘিরে তীব্র বাগবিতণ্ডায় জড়ালেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ওড়িশা সরকারের অ্যাডভোকেট জেনারেল। বুধবার এই মামলার শুনানিতে হয় এই বিতর্ক।

বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে চলছিল শুনানি। আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করে বলেন,
“ওড়িশায় প্রায় ৪০০ জন বাঙালি আটকে রয়েছেন। তাঁদের প্রতি অবিচার করা হচ্ছে। বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। এ বিষয়ে আদালতের বিশেষ নজর প্রয়োজন। আজ গোটা দেশে বাংলা ভাষা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে।”

এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন ওড়িশার অ্যাডভোকেট জেনারেল। তিনি সাফ জানিয়ে দেন, “আমরা বাঙালি বিদ্বেষী নই। বাঙালিরা আমাদের ভাই, বোন, মা। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রতিবেশী। ওড়িশার বহু মানুষ পশ্চিমবঙ্গে থাকেন, আবার পশ্চিমবঙ্গের বহু মানুষ ওড়িশাতেও থাকেন। ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি নিজেও একজন বাঙালি।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরোও বলেন, “এটা আর শুধু এক রাজ্যের ইস্যু নয়। আজ এটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বাংলা ভাষা বললেই অন্যান্য রাজ্যে বাঙালিদের অসম্মান, হেনস্থা, এসব মেনে নেওয়া যায় না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*