রোজদিন ডেস্ক : উৎসবের রেশ না মিটতেই সব বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমিক পরীক্ষার টেস্টের প্রশ্নপত্র তৈরির নির্দেশ দিল শিক্ষা দফতর। আজ উপসচিব ঋতব্রত চ্যাটার্জির স্বাক্ষরিত এই নির্দেশ নামা জারি করা হয়। মধ্য শিক্ষা পর্ষদের আওতায় থাকা সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই প্রশ্নপত্র তৈরি করে জমা দিতে হবে।
আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু। দশম শ্রেণির পাঠ্যক্রম অনুযায়ী এই টেস্টের প্রশ্নপত্র করতে হবে। কোন রকম বিতর্কিত বিষয় প্রশ্নপত্র করা চলবে না। শিক্ষাকর্তার এই নির্দেশিকা নিয়ে শিক্ষক মহলে মিশ্র মনোভাব দেখা দিয়েছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চর সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, বহু বিদ্যালয়েই বিষয় ভিত্তিক শিক্ষকের সংখ্যা কম। এই ছাড়া বিদ্যালয়গুলিতে কম্পোজিট বরাদ্দ কমিয়ে দেওয়ার ফলে সমস্যা দেখা দিয়েছে।
আজ মধ্য শিক্ষা পর্ষদের সচিব সব বিদ্যালয়ের প্রধানদের আগামী বছর মাধ্যমিকের টেস্টপেপারও নেওয়ার জন্য বার্তা দিয়েছেন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ র সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, প্রতি বছর টেস্টপেপার আসতে এত দেরি হয়, পড়ুয়াদের তা আর খুব একটা কাজে লাগে না। অথচ এর জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে। বাজারে অন্য সংস্থার টেস্ট পেপার আসার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে তিনি সরকারের কাছে দাবি জানান। না হলে অর্থ অপচয়ই সার বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment