মুখ্যমন্ত্রী র পর্যালোচনা বৈঠকে দশ বিধায়কের উপস্থিতি উসকে দিল নতুন মন্ত্রীদের জল্পনা!

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র বুধবার ৪১ টি দফতরের সচিব দের সঙ্গে বৈঠকে দশ জন বিধায়ক উপস্থিত ছিলেন। ওয়াকিবহাল মহলের ধারণা, তাঁরা মন্ত্রী হতে পারেন।
নবান্ন সূত্রে প্রকাশ, স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, ইন্দ্রনীল খান, শরদ্বত মুখার্জি, হিরন চ্যাটার্জি, পীযুষ কান্তি দাস,অরূপ দাস, হরেকৃষ্ণ বেরা, অজয় পোদ্দার ও সুময় হীরা এই বৈঠকে ছিলেন।
গত শনিবার মুখ্যমন্ত্রী র সঙ্গে পাঁচ মন্ত্রী শপথ নেওয়ার পর এখন অবধি অন্য কারা মন্ত্রী হবেন জানা যায় নি। বুধবারের গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁরা উপস্থিত থাকায় মন্ত্রী হওয়ার জল্পনা উস্কে দিয়েছে।
রাজ্যের অর্থমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী র অন্যতম অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের নাম নিয়েও চর্চা চলছে। তবে এই সব নিয়ে সরকারি ভাবে কেউ মুখ খোলেন নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*