রাজ্যের বিদ্যালয়ে গরমের ছুটি বাড়লো, অখুশি শিক্ষক মহল 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে বিদ্যালয়গুলিতে গরমের ছুটি ১৪ দিন বৃদ্ধি করায় একাধিক শিক্ষক সংগঠন অখুশি। বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন, পরিকল্পনাহীন এই ছুটি ঘোষণা করে নতুন সরকার পুর্ববর্তী সরকারের পদাঙ্ক অনুসরণ করছে না তো!

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী পৃথক ভাবে বলেন, বিদ্যালয়গুলিতে আগের মত ৮০ দিন ছুটি ফেরানো হোক। সরকারের খেয়ালখুশি মত ছুটি না দিয়ে সব জেলাগুলির পরিস্থিতি বিবেচনা করে, পরিকল্পনা মাফিক ছুটি দেওয়া হোক।

বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা ক্ষোভের সঙ্গে বলেন, এখনও তেমন গরম পড়েনি। উত্তরবঙ্গে এখনও আবহাওয়া মনোরম। আগে এপ্রিল থেকে জুন অবধি সকালে বিদ্যালয়ের পঠন পাঠনের ব্যবস্থা ছিল। প্রাক্তন সরকার তা উঠিয়ে দিয়ে মর্জি মত ছুটি দিতো। বিদ্যালয় কর্তৃপক্ষ, আবহাওয়া দফতরের সঙ্গে আলোচনা করে বিদ্যালয়ে ছুটির পক্ষে তিনি সওয়াল করেন। বলেন, এসআইআর প্রক্রিয়া চালু করার সময় থেকেই বেশির ভাগ বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়েছে। গত ১১ মে থেকে বিদ্যালয়গুলিতে এক সপ্তাহের গরমের ছুটি চলছিল, ফের তা ১৪ দিন বাড়ানো হোল। এর ফলে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।

দুই বিশিষ্ট শিক্ষক নেতা ই পৃথকভাবে পড়ুয়া দের স্বার্থে

পরিকল্পনা করে বিদ্যালয়ের ছুটির ব্যবস্থা করতে সরকার কে আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*