প্রকাশিত উচ্চমাধ্যমিকে ফল, পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল

Spread the love

রোজদিন ডেস্ক : পরীক্ষার শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় প্রকাশিত ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পূর্ব ঘোষণা মতো

বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। হয়েছে উচ্চ মাধ্যমিকের তরফে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দিয়েছিল ৭ লক্ষ ১০ হাজারেরও বেশি। পাশের হার ৯১.২৩ শতাংশ। জেলাওয়াড়ি পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। শতাংশের হিসেবে প্রায় ৯৪.১৯। দ্বিতীয় হাওড়া ও তিন নম্বরে উত্তর ২৪ পরগনা। মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছে ৬৪ জন। এই বছর প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল। আর্টস, সায়েন্স, কমার্স সব বিভাগেই।

সকাল ১১টার পর থেকে পরীক্ষার্থীরা সংসদের ওয়েবসাইটে গিয়ে রোলনম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন। সংসদের তরফে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি পার্থ কর্মকার ও সচিব প্রিয়দর্শিনী মল্লিক। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও নেওয়া হয়। আবার পুরনো পদ্ধতিতেও এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এবার ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। এছাড়া দ্বিতীয় স্থানে আছে তিনজন এবং তৃতীয় স্থানে আছে পাঁচজন। মেধাতালিকায় সবমিলিয়ে আছে ৬৪ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*