আজ কমিশনে তৃণমুলের তিন সদস্যের প্রতিনিধি দল, সাত সকালে কালো পতাকা জ্ঞানেশ কুমারকে

Spread the love

রোজদিন ডেস্ক : আজ সোমবার বিধানসভা নির্বাচনের আগে শহরে কমিশনের ফুল বেঞ্চ। রবিবার রাতেই সিইসি জ্ঞানেশ কুমার-সহ কমিশনের বাকি কর্তারা কলকাতায় পৌঁছে গিয়েছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সোমবার নির্বাচন কমিশনে তৃণমুলের তিন জনের প্রতিনিধি দল যাচ্ছে। এই দলে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজ্যসভার ভাবী সাংসদ ও প্রাক্তন আইপিএস রাজীব কুমার। জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ আজ সর্বদলীয় বৈঠকে প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন। তৃণমুলের তরফে অন্যায়ভাবে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের হয়রানি ও নাম বাদের বিষয়টি তুলে ধরা হবে। দিল্লিতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বাকিদের নিয়ে গিয়ে জ্ঞানেশ কুমারকে যা বলে এসেছিলেন তারই পুনরাবৃত্তি হবে এখানেও। এদিকে সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। সেখানে তাঁর সামনে বিক্ষোভ দেখায় জনতা। তাঁদের নাম কেন বাদ, এর প্রতিবাদে মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকাও দেখান তাঁরা। তবে বড় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*