কেরালায় ইউডিএফ জোটে তৃণমূল, কংগ্রেস নেতা সতীশনের ঘোষণায় নয়া জল্পনা বঙ্গ রাজনীতিতে

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলায় কুস্তি, আর কেরালায় দোস্তি। এই ফরমুলাতে এবার এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। এর আগে সর্বভারতীয়স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে কংগ্রেস ও তৃণমূল দু’দলই ছিল। কিন্তু এ রাজ্যে জারি ছিল তাঁদের লড়াই। ফলে পুরোটাই যে আসলে লোক দেখানো তা ধরা পড়ে গিয়েছিল। এবার তা আরও একবার সামনে চলে এল। এবারের ঘটনাস্থল সুদূর দক্ষিণের রাজ্য কেরালা। কেরালায় লড়াই আবার সিপিএম ও কংগ্রেসের। সর্বশেষ খবর, সেই লড়াইয়ে এবার তৃণমূল, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটে সামিল হয়েছে। ইউডিএফ তথা কংগ্রেস নেতা সতীশন এই ঘোষণা করার পরই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, আগামী নির্বাচনে তাঁরা ওই রাজ্য আসন সমঝোতাও করবে তৃণমূলের সঙ্গে। কেরালার তৃণমূল নেতা পিভি আনভর এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেছেন বলে শোনা যায়নি। সূত্রের খবর তিনি নাকি অনেকদিন ধরেই এই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এই ঘোষণা তৃণমূলের তরফে না হওয়ায় নানা জল্পনা ছড়িয়েছে। কনফার্মেশন নেই, তবে দলের অন্দরের খবর দলের সেকেন্ড ইন কমান্ডের।নাকি এতে সায় রয়েছে। সেদিক থেকে তা দলের একদম শীর্ষস্তর থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এই ঘোষণায় এই রাজ্যের জোট অঙ্কের পালে নতুন করে হাওয়া দিয়েছে। এই আবহে ফের প্রশ্ন উঠছে তবে কী এবার বাংলাতেও কেরালা মডেল দেখা যাবে? লাখ টাকার প্রশ্ন। প্রদেশ কংগ্রেস থেকে দীপা দাসমুন্সি, অধীর চৌধুরিদের প্রভাব কমিয়ে আনা হয়েছে শুভঙ্কর সরকারকে। যাকে কিছুটা মধ্যপন্থী বলা যায়। তৃণমূল সম্পর্কে তিনি অনেক নমনীয়। এমনই মত প্রদেশ কংগ্রেসের অন্দরে। ফলে এখন ওয়েট অ্যান্ড ওয়াচ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*