রোজদিন ডেস্ক : বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শপথ নেবেন। এই উপলক্ষে গোটা ঢাকা শহরে এখন উৎসবের আমেজ। সেজে উঠেছে রাজধানী। এসেছেন বহু রাষ্ট্রনেতা। ভারতের প্রতিনিধি হয়ে গেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
অন্যদিকে ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছেড়েছেন। তাঁর জায়গায় গেছেন আতিকুর রহমান রুমন।
বাংলাদেশে বিক্ষিপ্ত ভাবে অশান্তির ঘটনা হচ্ছে। যদিও নয়া সরকার কড়া হাতে তা দমন করার ইঙ্গিত দিয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে লড়েই জয়ী হয়েছিলেন খালেদা জিয়ার পুত্র। সোমবার ঢাকা ১৭ আসনটি রেখে বগুড়া ৬ আসনটি ছেড়ে দিলেন।
দেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দেশে গণতন্ত্রের পক্ষে জোরালো সওয়াল করেছেন।
২০২৪ সালের আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ক্রমে অশান্ত হয়েছে বাংলাদেশ। বিশেষত সংখ্যালঘুরা কার্যত আতঙ্কে ছিলেন। তাঁদের সমর্থনও তারেক রহমান পেয়েছেন বলে রাজনৈতিক মহল মনে করেন।
প্রাক্তন শাসক আওয়ামী লিগকে বাদ দিয়ে এই নির্বাচনে বিপুল ভাবে জয়ী হয়েছে বিএনপি। দীর্ঘ দু-দশক পর মসনদে বসছেন পুরুষ প্রধানমন্ত্রী। তাঁর থাকার জন্য নতুন ভবন তৈরির প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এর আগে তাঁর বসবাসের জন্য যমুনা ভবন সাজিয়ে তোলা হচ্ছে বলে সূত্রের খবর।

Be the first to comment