দুর্ঘটনায় মৃত দুই শ্রমিক

Spread the love

রোজদিন ডেস্ক : 
ধান বোঝাই ট্রাক উলটে প্রাণ হারালেন দুই শ্রমিক। বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার হিড়বাঁধের চাঁপাশোল গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। গাদাপাথরের দিক থেকে হাতিরামপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উলটে যায়। এতে ট্রাকের ওপরে বসে থাকা পাঁচজন শ্রমিক ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয় মানুষজন দ্রুত তাঁদের উদ্ধার কাজে হাত লাগান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুই শ্রমিকের মৃত্যু হয়। মৃত দুই শ্রমিক বিপিন বাউড়ি (৩৯) ও লাল্টু বাউড়ি (৩৮) হিড়বাঁধের পাথরডিহি গ্রামের বাসিন্দা ছিলেন। এই মর্মস্পর্শী ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে।
আহত শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*