ভোট কর্মীদের খাদ্য ভাতা পুরো দেওয়ার দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট কর্মীদের খাদ্য ভাতার বরাদ্দ টাকা পুরো দেওয়ার দাবি উঠলো। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন দফতরকে চিঠি দিয়েছেন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে লেখা চিঠিতে কিংকর অধিকারী জানান, ভোট কর্মীদের খাদ্য ভাতা বাবদ ৫০০ টাকা নির্বাচন কমিশন বরাদ্দ করেছে। কিন্তু রাজ্যের নির্বাচন দফতর তা ১৭০ টাকা করেছে। ভোট কর্মীরা নির্বাচনের আগের দিন তাঁদের নির্দিষ্ট কাজের জায়গায় চলে গেলেও সেদিনের জন্য কোন খাদ্য ভাতা পান না। মপ আপ প্রশিক্ষণের জন্য পান। কোন ভাবেই
ভোট কর্মীদের বরাদ্দ খাদ্য ভাতা কমানো যাবে না। তাঁদের বর্ধিত হারে এই ভাতা দেওয়ার জন্য তিনি সিইও-র কাছে দাবি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*