SIR-এর বিরুদ্ধে আজ পথে রাহুল, নির্বাচনের আগে শুরু ‘ভোটার অধিকার যাত্রা

Spread the love

রোজদিন ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’।  বিহারের সাসারাম থেকে যাত্রার সূচনা করবেন তিনি। প্রায় ১৫ দিনব্যাপী এই কর্মসূচি ২৩টি জেলা অতিক্রম করবে এবং আগামী ১ সেপ্টেম্বর পাটনায় একটি বৃহৎ সমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই যাত্রায় বিরোধী জোটের শরিক দল ও তিন বামপন্থী দলের নেতারাও অংশ নেবেন। ইতিমধ্যেই আরজেডি নেতা লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদব সহ বহু নেতা এই কর্মসূচিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই যাত্রার মূল উদ্দেশ্য সেই অভিযোগ সামনে আনা এবং জনগণের ভোটাধিকার রক্ষার বার্তা পৌঁছে দেওয়া। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরোধী ভারত জোটের জনসমর্থন বাড়াতেও এই পদযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব। এ ছাড়া যাত্রার সূচনা মুহূর্তে আরজেডি নেতা তেজস্বী যাদব রাহুল গান্ধীর পাশে থাকবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*