রোজদিন ডেস্ক : বাংলাদেশে দীপু দাসের নৃশংস হত্যা নিয়ে সরব হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। বিধানসভায় এই প্রসঙ্গ তুলে তিনি বলেন, গাজায় হত্যা নিয়ে সবাই হৈচৈ করেন, বাংলাদেশে দলিত যুবককে হত্যা নিয়ে কথা নেই কেন?
মুসলিম তোষণের অভিযোগ তুলে তিনি বলেন,ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য কেউ কিছু বলছেন না!
কলকাতায় সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই বক্তব্যর তীব্র নিন্দা করে বলেন, ধর্ম দেখে অপরাধের প্রতিবাদ হয় না। বিজেপি আরএসএস পিটিয়ে হত্যার নিন্দা করে না। এই দেশে যখন বিভিন্ন জায়গায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয়, ওরা চুপ করে থাকে।
মহম্মদ আখলাককে পিটিয়ে মারার নৃশংস হত্যাকান্ডে দোষীদের ছাড় দিতে সওয়াল হচ্ছে প্রশাসনের পক্ষে। এই প্রসঙ্গ তুলে সেলিম বলেন, তাঁরা সব সময় এই ধরনের ঘটনার নিন্দা করেন। যোগী আদিত্যনাথের মত ধর্মের রঙ দেখে নয়।

Be the first to comment