আইএএস আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে অরুণাচল প্রদেশে আত্মঘাতী তরুণ

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
Spread the love

রোজদিন ডেস্ক : এক আইএএস আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে অরুণাচল প্রদেশে আত্মঘাতী হয়েছেন এক তরুণ। তাঁর এই আত্মহত্যার ঘটনা সামনে আসার পর আত্মঘাতী হয়েছেন পূর্ত দফতরের এক পদস্থ ইঞ্জিনিয়ারও। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। আত্মঘাতী তরুণের ( ১৯) সুইসাইড নোটের ছত্রে ছত্রে বিষাদ ফুটে উঠেছে। তাঁর কথায়, যদি এই আইএএস আধিকারিক তাঁকে কাজ না দিতেন তবে হয়ত আত্মহননের পথে যেতে হোত না। এই আই এ এস আধিকারিক ছাড়া একজন পদস্থ ইঞ্জিনিয়ারের দিকে ও অভিযোগের আঙুল তুলেছেন আত্মঘাতী তরুণ। বলেছেন, দিনের পর দিন তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে, এই ছাড়া আর্থিক অপরাধ সহ নানা ধরনের কাজ করতে তিনি বাধ্য হয়েছেন। এর জন্য তিনি আই এ এস আধিকারিক তালো পোতোম কে দায়ী করেন। যিনি এখন দিল্লির পূর্ত দফতরের উচ্চ পদে আছেন।
তরুণ এর আরও বক্তব্য, এই সবের দরুন তিনি এইচ আই ভি তে আক্রান্ত হন, এবং তা জেনে আর একজন পদস্থ ইঞ্জিনিয়ার তাঁকে ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেল করেন।
আত্মঘাতী তরুণের শোকার্ত বাবা নির্জুলি থানায় এই সব নিয়ে অভিযোগ দায়ের করেন বলে প্রকাশ।
এর পর ই আচমকা এক পদস্থ ইঞ্জিনিয়ার আত্মহত্যা করেন। যা নিয়ে রহস্য ক্রমেই ঘনীভূত হয়েছে।
পুলিশ পুরো বিষয় তদন্ত করছে। মানসিক ভাবে সম্পুর্ন বিধ্বস্ত হয়ে তিনি এই পথ নেন বলে স্থানীয় মানুষ মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*