রোজদিন ডেস্ক :
কালিগঞ্জের ছোট্ট তমান্নার নৃশংস খুনের ঘটনায় মঙ্গলবার রাতে আরও দুজনকে গ্রেফতার করলো পুলিশ। গতকালই মেয়ের খুনের সুবিচার চেয়ে বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন তমান্নার মা। সঙ্গে ছিলেন বিধায়ক মোস্থাফিজুর রহমান, মীনাক্ষী মুখার্জি প্রমুখ। ওইদিন রাতেই পুলিশ সাবির শেখ ও জিয়ারুল শেখকে গ্রেফতার করে। এতে আশাবাদী তমান্নার মা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
সূত্রের খবর বিচারের দাবিতে ওইদিন আনিস খানের বাবা ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে তাঁরা সকলেই প্রিয়জনের নৃশংস হত্যার বিচার পাবেন বলে আশাবাদী।
তমান্নার হত্যার ঘটনায় ধৃত দুজনকে আজ আদালতে তোলা হবে বলে জানা যায়।

Be the first to comment