দশে দশ

Spread the love
  1. ভারতীয় পণ্যে ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ট্যারিফ অবৈধ বলে প্রস্তাব পেশ হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে। কংগ্রেস সদস্য ডেবোরা রস, মার্ক ভিসি এবং রাজা কৃষ্ণমূর্তির পেশ করা এই প্রস্তাবে ট্যারিফকে শ্রমিক, গ্রাহক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলা হয়েছে।
  2. থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘাতের জেরে ব্যাপক ক্ষতি হলো একাদশ শতাব্দীতে নির্মিত কম্বোডিয়ার ঐতিহাসিক ‘প্রিয় বিহার’ মন্দির। ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে স্বীকৃত এই হিন্দু মন্দিরটি খামের সাম্রাজ্যের অন্যতম নিদর্শন। থাই সেনাবাহিনীর ছোড়া কামানের গোলায় এবং আকাশপথে করা হামলায় মন্দিরের প্রবেশদ্বার, সিঁড়ি এবং কিছু মূর্তির ব্যাপক ক্ষতি হয়েছে।
  3.  আগামী ২০ ডিসেম্বর নদিয়ার রানাঘাটে রয়েছে প্রধানমন্ত্রীর জনসভা। মতুয়া অধ্যুষিত এলাকায় হয়েই এবার প্রচারে জোর দিচ্ছে গেরুয়া শিবির।
  4. শুক্রবার ছত্তিসগড়ের সুকমায়, অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন ১০ জন মাওবাদী সদস্য। আত্মসমর্পণ করার সঙ্গেই একটি AK-47 রাইফেল, দু’টি এসএলআর, একটি .৩০৩ রাইফেল, একটি বিজেএল লঞ্চার এবং একটি স্টেনগান নিরাপত্তারক্ষীদের কাছে জমা দিয়েছেন ওই আত্মসমর্পণকারীরা।
  5. ভারতে অস্ত্র হাতে অনুপ্রবেশের চেষ্টা এক জঙ্গি সদস্যের। শুক্রবার তাকে ধরা হয়েছে জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে। ধৃত ব্যক্তি একজন জৈশ-ই-মহম্মদ সদস্য বলে দাবি সীমান্ত রক্ষা বাহিনীর।
  6. ২০২৭ সালের জনগণনার জন্য ১১ হাজার ৭১৮ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
  7. কুলগামে ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলছে ২টো বাড়ি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আগুন নেভানোর চেষ্টা চলছে।
  8. তেজপ্রতাপ যাদবের জনশক্তি জনতা দলের আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে লড়াই করবে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল। শুক্রবারই এই কথা জানিয়েছেন তেজপ্রতাপ।
  9. শুক্রবার রাত আড়াইটে নাগাদ কলকাতায় পা রেখেছেন মেসি। তাঁকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন ভক্তরা। শনিবার সকালে কলকাতার হায়াত রিজেন্সি হোটেলের সামনেও তিল ধারণের জায়গা নেই।
  10. সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে কলকাতা ও শহরতলি। উত্তর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*