সোশ্যাল মিডিয়ায় বাংলার দুই প্রখ্যাত ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ১৩ ডিসেম্বর শনিবার। বাংলা সঙ্গীতের প্রখ্যাত সুরকার ও শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন—-
“বাংলা গানের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গায়ক ও গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের জন্মদিবসে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।”
পাশাপাশি আজ ছিল বাংলা সাহিত্যে অদ্বিতীয় হাস্যরসের স্রষ্টা শিবরাম চক্রবর্তীর জন্মদিনও। তাঁর উদ্দেশেও শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন—
“বাংলা সাহিত্যের এক এবং অদ্বিতীয় হাস্যরসের জাদুকর, শিবরাম চক্রবর্তীর জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।” মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শিবরাম চক্রবর্তীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*