প্রতিবেদন : আগামী ২১ জুন সব সরকারি কর্মচারিকে বাধ্যতামূলক ভাবে পালন করতে হবে ‘আন্তর্জাতিক যোগ দিবস’। ১৪ জুন এনিয়ে রাজ্যের মুখ্যসচিবের দফতর একটি নির্দেশিকা জারি করেছে। যা নিয়ে প্রশ্ন তুলে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। যোগা দিবসে সরকারি কর্মচারিদের যোগদান বাধ্যতামূলক কেন? এই প্রশ্ন তুলে মামলা দায়ের করেছে কো-অর্ডিনেশন কমিটি। সরকারি কর্মচারিদের যোগদান স্বেচ্ছায় করা হোক, এই মামলায় সংগঠনের তরফে এই আর্জি জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ওইদিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের উপস্থিত থাকতে হবে তাঁদের সংশ্লিষ্ট দফতর, আবাসন অথবা রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গণে। ওই দিন কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পালিত হবে যোগ দিবস।

Be the first to comment