দশে দশ

Spread the love
  1. রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং এর বিরুদ্ধে বিচার শুরু। ১২ সেপ্টেম্বর এর মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ।
  2. বাঁকুড়ায় ডেকোরেটরস-এর উপর হামলার অভিযোগে তিনজন দোষী সাব্যস্ত। হল যাবজ্জীবন কারাদণ্ড।
  3. আবারো ধর্ষণ। জলপাইগুড়িতে এক মহিলা শৌচকর্ম করার সময় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয়।
  4. দুর্গাপুরে স্পঞ্জ আয়রন কারখানায় আগুন। একজন মৃত, গুরুতর আহত আরো কয়েকজন।
  5. ব্যালিস্টিক মিসাইল অগ্নি ৫ এর সফল উৎক্ষেপণ হলো চাঁদিপুর থেকে। দিঘার আকাশে দেখা গেলো অগ্নি ফাইভ এর আলো।
  6. জম্মু-কাশ্মীর থেকে সরছে সেনাবাহিনী। রাজ্য হওয়ার পথে একধাপ এগোলো জম্মু কাশ্মীর।
  7. মুসলিম ভোটের দরকার নেই বলিনি। রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদের সঙ্গেই আছেন, তাদের ভোট চাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য শুদ্র সবাই দল বেঁধে তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধুন বললেন শুভেন্দু অধিকারী।
  8. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো সম্প্রসারণে আসছেন আগামীকাল। দমদম নিরাপত্তার চাদরে মোড়া, প্রধানমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে।
  9. এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ হোক আশাবাদী পাক পেসার ওয়াসিম আকরাম। যদি একান্ত ভারত পাকিস্তান খেলা না হয়, তাহলেও ক্রিকেট চলবে ক্রিকেটের ছন্দে। বললেন আক্রাম।
  10. আমার ইচ্ছে বিশ্বকাপের আগে একবার সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেখা করে পরামর্শ নেওয়ার। এরকমই বললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*