- পুতিনের ফোন প্রধানমন্ত্রী মোদিকে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের নির্যাসও প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিময় করেন পুতিন। পুতিনকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এক শান্তিপূর্ণ সমাধান চায় ভারত। এ ব্যাপারে দেশ তার যথাসাধ্য প্রয়াস দিতে চায়। রাশিয়ার সঙ্গে ভারতের এই মতের আদান-প্রদান ভবিষ্যতেও চলবে বলে জানান মোদি।
- প্রধানমন্ত্রী তার facebook অ্যাকাউন্টে লেখেন, সুভাংশু শুক্লার সঙ্গে অসাধারণ মতবিনিময় হলো। মোদি লেখেন আমরা আলোচনা করেছি মহাকাশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন নিয়ে এবং এই ব্যাপারে সুভাংশু শুক্লার দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে। আমাদের নানা বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে ভারতের গগনযান মিশন নিয়েও আলোচনা হয়,বলেন প্রধানমন্ত্রী। আমরা শুভাংশুকে নিয়ে গর্বিত আবারো বলেন মোদি।
- আজ সন্ধ্যায় রাজভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা করেন রাজ্যপাল-এর সঙ্গে। শুভেন্দু অভিযোগ করেন প্রথমত, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তিন মাস পরেও সরকারি কলেজগুলিতে ভর্তি করানো যাচ্ছে না। অন্যদিকে বেসরকারি কলেজ গুলো ইচ্ছে মত ভর্তি করছে। শুভেন্দুর মতে মুখ্যমন্ত্রী বেসরকারি কলেজগুলিকে টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন।
- শুভেন্দু আরো অভিযোগ জানান জয়েন্ট এন্ট্রান্স এর ফলাফল এখনো প্রকাশ করছে না রাজ্য। শুভেন্দু বলেন ৭৬ টি অবৈধ মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি তে অন্তর্ভুক্ত করার জন্যই পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জলাঞ্জলি দেওয়া হচ্ছে।
- কল্যাণী AIIMS নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। বিশ্বমানের স্বাস্থ্য প্রতিষ্ঠান নিয়ে অপপ্রচার হচ্ছে বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
- হিন্দোল মজুমদারের মুক্তি এবং ব্রাত্য বসুর গ্রেফতারির দাবীতে যাদবপুরে ছাত্র অভিভাবক শিক্ষক মিছিলে পা মেলালেন। পরবর্তীতে জামিনে মুক্তি পান হিন্দোল।
- মুর্শিদাবাদের সাগরদিঘীতে চলন্ত বাসে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেছিল গোটা এলাকা। বহরমপুর থেকে ফারাক্কা যাচ্ছিল বাসটি। কোনক্রমে বাস থেকে নেমে প্রাণ বাঁচান যাত্রীরা, ঘটনাস্থলে সাগরদিঘী থানার পুলিশ।
- নন্দীগ্রামে হাই মাদ্রাসা ভোট ৩১শে আগস্ট। তার আগে নমিনেশন ফাইল নিয়ে সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়াল টিএমসি কর্মীরা। হাতাহাতি পর্যন্ত হয়। অন্যদিকে ভাঙ্গরে হাই মাদ্রাসা ভোট নিয়ে মনোনয়ন জমা দেওয়া প্রসঙ্গে আইএসএফ ও টিএমসির মধ্যে হাতাহাতি।
- ভোটার অধিকার যাত্রার দ্বিতীয় দিনে রাহুল গান্ধী আজ গয়ায়। প্রচন্ড গরমও পরে বৃষ্টিকে উপেক্ষা করে রাহুল বক্তৃতা করেন। বলেন সংবিধান রক্ষায় আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হবে।
- গতকাল ভোটার অধিকার যাত্রার সূচনা করে তেজস্বী বলেন, বিহার লোকতন্ত্রের জননী এখান থেকে গণতন্ত্রকে খতম হতে দেব না। শুধু আপনাদের অধিকার নয় অস্তিত্ব হরণ করা হচ্ছে। চক্রান্ত, ষড়যন্ত্রের বদলা আমরা নেবই।

Be the first to comment