দশে দশ

Spread the love
  1. ইজ়রায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
  2. সর্বোচ্চ নেতার ‘খুনিদের’ শিক্ষা দিতে ‘সবচেয়ে ভয়াবহ’ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভিলিউশনারি গার্ড।
  3. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর দিল্লিতে অবস্থিত ইরান দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
  4. রবিবার ইজরায়েলের কেন্দ্রীয় অঞ্চল এবং ওয়েস্ট ব্যাঙ্কের বিভিন্ন এলাকায় এয়ার রেইড সাইরেন বেজে ওঠে। ইজ়রায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া শনাক্ত হওয়ার পরই সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
  5. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীরের রাস্তায় শিয়া মুসলিমরা।
  6. হামলা চালানো হয়েছে বাহারিন আন্তর্জাতিক বিমানবন্দরেও। সেখানে ড্রোন হামলা চালানো হয়েছে দাবি আধিকারিকদের।
  7. ইরানের হামলায় ব্যাপক ক্ষতি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের।
  8. পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ইউএই-র বিমানবন্দরগুলিতে আটকে পড়েছেন বহু ভারতীয় যাত্রী। আবুধাবির ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা ইউএই কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
  9. ইজ়রায়েলের রাজধানী  তেল আভিভে হামলা ইরানের। ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে সেখানে। গুশদান মেট্রোপলিটন এলাকায় এই হামলায় আহত হয়েছেন অন্তত ২১ জন ।
  10. পাকিস্তানি বিমান লক্ষ্য করে গুলি চালিয়েছে আফগান সেনা। কাবুলে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*