- আজ দুপুর ৩টেয় এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হবে।
- রাজ্যসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, জয়ের শংসাপত্র নিলেন তৃণমূলের চার ও বিজেপির এক প্রার্থী।
- আইন দফতরের দায়িত্ব থেকে সরলেন মলয় ঘটক। আইন দফতর নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- মঙ্গলবার বেলুড় মঠে গিয়ে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার পরে দক্ষিণেশ্বরে পুজো দিতে যান তিনি। সেখানেও তাঁকে কালো পতাকা দেখানো হয়। চলে গো-ব্যাক স্লোগানিং।
- বাঁকুড়ার রানিবাঁধে বুলডোজারে চেপে সুকান্তর পরিবর্তন যাত্রা। ‘পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে চাই বুলডোজার সরকার’, স্লোগানকে সামনে রেখে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি বাঁকুড়ার রানিবাঁধে
- বেলঘরিয়ার দম্পতিকে গ্রেফতার করল নেপালের গোয়েন্দা দফতর। উদ্ধার ৭০ কোটি টাকার জাল নোট !
- আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
- সকালেই গোবরডাঙা স্টেশনের ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি হোটেলে আগুন লেগে গিয়েছে বলে খবর। হোটেলে রাখা গ্যাসের সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন।
- আনন্দপুরে মিও আমোরের কারখানায় আগুন । কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে আগুন । আগুন নেভাতে দমকলের ৩টি ইঞ্জিন।
- মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমেরিকা আপাতত ইরানের কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে টার্গেট করা থেকে বিরত আছে, তবে ইরান সহযোগিতা না করলে তা করবে।” আইআরজিএস-এর তরফে দেওয়া বিবৃতিতে স্পষ্ট লেখা, “আমরা ঠিক করব, কবে যুদ্ধ শেষ হবে। আমেরিকা কোনও যুদ্ধ শেষ করবে না। এই অঞ্চলের ভবিষ্যৎ এখন আমাদের হাতে।”

Be the first to comment