দশে দশ

Spread the love
  1. ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে সিংহভাগ ভারতীয় পড়ুয়াকে, বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
  3. এ দিন বাজার খুলতেই সেনসেক্স কমেছে ৬০৮ পয়েন্ট বা ০.৮০ শতাংশ। নিফটি৫০ কমেছে ১৮৯ পয়েন্ট।
  4. ঝাড়খণ্ডের চাতরা জেলায় গাড়ির সঙ্গে মোরবাইকের মুখোমুখি ধাক্কায় ৪ নাবালকের মৃত্যু।
  5. পূর্ব দিল্লি অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে বড়সড় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস। অভিযানে ২১ কেজি ৭৩০ গ্রাম গাঁজা-সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে।
  6. তামিলনাড়ুর শিবকাশীতে আবারও বিস্ফোরণ। যদিও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে খবর।
  7. কলকাতায় আজ শুক্রবার ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
  8. পশ্চিম এশিয়ারর ফিনানশিয়াল হাব দুবাইয়ের ফের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে শুক্রবার।
  9. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা মোজতবা খামেনেই আহত হলেও বেঁচে আছেন বলে বিশ্বাস আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
  10. ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীর। এই দাবি করলেন  ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*